শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিপিএলের নিলাম আজ, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হয়। এরপর ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিরা। তবে প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতি ফিরছে বিপিএলে। যেখানে চূড়ান্ত তালিকায় থাকা চারশো’র অধিক দেশি-বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৮৪ জন দল পাবেন।

রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের নিলাম। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া বিসিবির ইউটিউব চ্যানেলেও নিলাম অনুষ্ঠান দেখা যাবে।

এবারের বিপিএলে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হচ্ছে– ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রত্যেকেই নিলামে অংশ নেবে। নিয়ম অনুযায়ী– নিলামে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে। আর বিদেশি ক্রিকেটার কমপক্ষে দু’জন এবং অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ যত ইচ্ছা কেনা যাবে।

নিলামে ক্যাটাগরি অনুযায়ী একের পর এক ক্রিকেটারের নাম তোলা হবে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে নির্ধারিত হবে। সব দলকে খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।

ভোরের আকাশ/তা.কা


 

নিলামবিপিএল

শেয়ার করুন: