শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগ হাইভোল্টেজ ম্যাচ

আজ সেমিফাইনালে মুখোমুখি পিএসজি-বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ লড়াই। সেমিফাইনালের প্রথম পর্বে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ। প্যারিসের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

পিএসজির কোচ লুইস এনরিক জানিয়েছেন, এই মৌসুমে প্রথমবারের মতো তার দলের সব খেলোয়াড় পুরোপুরি ফিট। ফলে একাদশ নির্বাচন করা তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। চোট কাটিয়ে দলে ফিরতে পারেন মিডফিল্ডার ভিতিনিয়া, যিনি শেষ দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি।

এনরিক বলেন, তার কাছে দল নির্বাচন অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করার মতো, কারণ সব খেলোয়াড়ই প্রস্তুত। তিনি মনে করেন, পুরো দলকে কাজে লাগানোর মতো অবস্থায় রয়েছে পিএসজি।

ভিতিনিয়ার সঙ্গে হোয়াও নেভেস ও ফ্যাবিয়ান রুইজ খেললে পিএসজির মাঝমাঠ আরও শক্তিশালী হবে। তবে বায়ার্নের মাঝমাঠও বেশ শক্তিশালী—জসুয়া কিমিচ, আলেকজান্ডার পাভলোভিচ ও লিওন গোরেটজকা সেখানে রয়েছেন।

আক্রমণভাগে বায়ার্নের ডান পাশে থাকবেন মাইকেল ওলিসে, সামনে হ্যারি কেইন এবং বাম প্রান্তে লুইস দিয়াজ। আগের লিগ পর্বে প্যারিসে জয়ের ম্যাচে দুই গোলই করেছিলেন দিয়াজ।

পিএসজি টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠলেও বায়ার্ন দারুণ ফর্মে রয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে তারা অপরাজিত এবং শেষ পাঁচ ম্যাচে করেছে ১৯টি গোল।

এনরিক মনে করেন, দুই দলই আক্রমণে শক্তিশালী হওয়ায় ম্যাচের ফল নির্ধারণে রক্ষণভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, রক্ষণাত্মক পরিসংখ্যানের দিক থেকেও দুই দল ইউরোপের সেরাদের মধ্যে।

গত নভেম্বরে দুই দলের সর্বশেষ দেখায় পিএসজির রক্ষণভাগ দুর্বল ছিল, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এনরিক। তবে গ্রুপ পর্বে শীর্ষ আটে না উঠলেও নিজের দলের ওপর আস্থা হারাননি তিনি।

তার ভাষায়, “আমাদের চেয়ে ভালো দল নেই। তখনও বলেছিলাম, এখনও বলছি—আমরাই সেরা।” এখন দেখার বিষয়, এই হাইভোল্টেজ লড়াইয়ের প্রথম পর্ব শেষে কে এগিয়ে থাকে।

ভোরের আকাশ/সু.পা

চ্যাম্পিয়ন্স লিগ

শেয়ার করুন: