চ্যাম্পিয়ন হয়ে নেইমারকে স্মরণ করলেন নিকো উইলিয়ামস

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বাসে ভাসলেও স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস নিজের সাফল্যের কৃতিত্বের একটি অংশ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের প্রতি উৎসর্গ করেছেন।
ফাইনালে ফেরান তোরেসের জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী নিকো। ম্যাচ শেষে কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার আদর্শ নেইমার। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।’
ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছে নিকো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তিনি একবার বল জালে জড়ালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল হয়। তবে কিছুক্ষণ পরই হেড দিয়ে ফেরান তোরেসের জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন তিনি।
নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই নিকোর। তিনি বলেন, ‘কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি।’
ভোরের আকাশ/জেআ