শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি বলেছেন, দেশের প্রয়োজনে আরও কাজ করব।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয়। পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন।

আগামী ৪ অক্টোবর হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ প্রসঙ্গে তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।

বিসিবিতে আসার আগে লম্বা সময় আইসিসিতে কাজ করেছেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হন তিনি। তবে আন্তর্বতী সময়ে দায়িত্ব নিয়েছিলেন সাময়িক সময়ের জন্য। একাধিকবার নিজেই বলেছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি। তবে বিসিবিতে এই কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে বুলবুলের। 

গত কয়েক দিন ধরেই তার এক বক্তব্য ঘিরে গুঞ্জন ছিল, বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। সেটাই সত্যি হতে যাচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ ক্রিকেটআমিনুল ইসলাম বুলবুলবিসিবি

শেয়ার করুন: