শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৯০০ গোলের রেকর্ডে পৌঁছালেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি নতুন ইতিহাস গড়েছেন। ক্যারিয়ারের ৯০০তম গোল পূর্ণ করে বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার অনন্য মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে এই ৯০০ গোলের পেছনের গল্প আরো বেশি বিস্ময়কর। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে গোল করে এই অর্জনে পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেসির গোলের বড় অংশই এসেছে তার বাঁ পা থেকে। ৯০০ গোলের মধ্যে ৭৫৫টি করেছেন বাঁ পায়ে, ১১১টি ডান পায়ে এবং ৩০টি হেড থেকে। বাকি ৪টি গোল এসেছে অন্যান্যভাবে। এই পরিসংখ্যানই বলে দেয়, তার বাঁ পা কতটা বিধ্বংসী অস্ত্র।

গোল করার জায়গার দিক থেকেও রয়েছে স্পষ্ট চিত্র। মেসির ৭২৪টি গোল এসেছে পেনাল্টি বক্সের ভেতর থেকে, আর ১৭৬টি বক্সের বাইরে থেকে। সেট-পিস থেকেও কম যান না মেসি। ক্যারিয়ারে তিনি ১১২টি পেনাল্টি ও ৭০টি ফ্রি-কিক থেকে গোল করেছেন। বিশেষ করে ফ্রি-কিক থেকে তার নিখুঁত শট বহুবার ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে।

কিছু নির্দিষ্ট দলের বিপক্ষে মেসি ছিলেন আরো বেশি ভয়ঙ্কর। সেভিয়ার বিপক্ষে ২৫ গোল, অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২৪, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২৩ গোল করেছেন তিনি। এছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষেও রয়েছে ১৭ গোল। ক্লাব ও দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সই মেসিকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বার্সেলোনায় তার স্বর্ণালী সময়, পিএসজিতে সংক্ষিপ্ত অধ্যায় এবং বর্তমানে ইন্টনার মায়ামিতে তার প্রভাব, সব মিলিয়েই তৈরি হয়েছে এই ৯০০ গোলের মহাকাব্য।

ভোরের আকাশ/সু.পা

মেসির ৯০০ গোল

শেয়ার করুন: