শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ডোপ টেস্ট পরীক্ষায় পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ড ও এসেক্সের সাবেক অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। গত বছর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে চেমসফোর্ডে এসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে খেলা চলাকালে ডোপ টেস্টে ফলাফল পজিটিভ আসে।

ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছর বয়সী ক্রিকেটার ব্রেসওয়েল স্বীকার করেছেন, ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর  আগে ভোরে কোকেন সেবন করেছিলেন এসেক্সের এই সাবেক অলরাউন্ডার।

টেস্টের ফলাফল পজিটিভ আসার খবর পাওয়ার পর ২৮ ডিসেম্বর ২০২৫ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

অবসর নিলেও শাস্তি এড়াতে পারেননি ব্রেসওয়েল। গত মৌসুমের শেষ তিনটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ এই ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সেখানকার ক্রিকেট নিয়ন্ত্রক।

দুই বছরের এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। ওইদিনই তার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এই নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত।নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে ৬৯টি ম্যাচ খেলা ব্রেসওয়েল শাস্তি মেনে নিয়েছেন। এ ঘটনায় তার ক্লাব এসেক্স কোনো শাস্তির মুখে পড়ছে না।

এর আগেও ২০২৪ সালে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলার সময় কোকেন পজিটিভ হওয়ায় এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

২০১১ সালে হোবার্টে ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডকে এক ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেন এই কিউই অলরাউন্ডার। চতুর্থ ইনিংসে ক্যারিয়ার সেরা ৪০ রানে ৬ উইকেট তুলে নিয়ে ব্ল্যাক ক্যাপসদের সাত রানে জয় উপহার দেয়। ১৯৮৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই দেশটির একমাত্র টেস্ট জয়।

ভোরের আকাশ/ এনউব

নিষিদ্ধ

শেয়ার করুন: