শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পেনকে হারিয়ে নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
নেশন্স লিগের ট্রফি নিয়ে পর্তুগালের উল্লাস
নেশন্স লিগের ট্রফি নিয়ে পর্তুগালের উল্লাস

টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবারও নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশন্স লিগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা।

রোববার (৮ জুন) ফাইনালে নির্ধারিত সময়ের খেলাতেও সমানে সমান ছিল দুই দল। খেলা শেষ হয় ২-২ সমতায়। তার পর ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি। টাইব্রেকারে ৫–৩ গোলে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল।

ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দি এগিয়ে দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেসের গোলে।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। ৬১ মিনিটে হেড করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। 

ভোরের আকাশ/এসএইচ

স্পেনপর্তুগালচ্যাম্পিয়ন

শেয়ার করুন: