আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার সাত নম্বরে বাংলাদেশ

পাকিস্তান বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এরপরই আইসিসি থেকে এলো সুখবর। প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সাহসী সিদ্ধান্তই নিয়েছিল। তারা মিরপুরের স্বভাবজাত মন্থর গতির পিচের পরিবর্তে পেস বোলিং এবং ব্যাটিং সহায়ক পিচকেই বেঁছে নেয়। একই ধরনের পিচ ছিল সিলেটেরও। তাই পাকিস্তান সুবিধা করতে পারেনি। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জিতেছে সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।
সিলেট ম্যাচ শেষেই টেস্ট র্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আইসিসি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে। এর ফলে টেস্ট র্যাঙ্কিংয়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের সাত নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা।
বাংলাদেশের এই উত্থানে পিছিয়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির সর্বশেষ রেটিং অনুযায়ী, বাংলাদেশ এখন অবস্থান করছে শ্রীলঙ্কার ঠিক নিচে। সিরিজ হারের ধাক্কায় পাকিস্তান দুই ধাপ পিছিয়ে নেমে গেছে আট নম্বরে। আর এক ধাপ পিছিয়ে নয় নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।
তবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে ভারত। এছাড়া চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ভোরের আকাশ/সু.পা