শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হকির ব্যর্থতা উদঘাটনে কমিটি গঠন

ক্রীড়া প্রতিবেদন

প্রকাশ : ৪ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হকির ব্যর্থতা উদঘাটনে কমিটি গঠন
হকির ব্যর্থতা উদঘাটনে কমিটি গঠন

ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠেয় এএইচএফ কাপে ফাইনালে উঠতে না পারায় লাল-সবুজের প্রতিনিধিরা আসন্ন এশিয়া কাপে খেলতে পারবে না। ৪৩ বছর পর এশিয়া কাপ হকি খেলতে না পরার ব্যর্থতা উদঘাটনের জন্য আজ রোববার (৪ মে) জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি উল্লিখিত ও সংশ্লিষ্ট বিষয় যথাযথ পরীক্ষার মাধ্যমে ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখার জন্য এ কমিটি গঠন করেছেন বলে জানা গেছে। পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ন কবীর এই কমিটির আহবায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য এবং সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

বাংলাদেশ হকির অন্যতম কিংবদন্তি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এএইচএফ কাপের ফিটনেস টেস্টেও তাকে ডাকেনি হকি ফেডারেশন। ৩২ বছরের বেশি খেলোয়াড় জাতীয় দলের জন্য বিবেচনা না করার অলিখিত সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। খেলোয়াড়রা খেলবেন পারফরম্যান্স, ফিটনেস ও শৃঙ্খলার ভিত্তিতে, বয়স কখনও বিবেচ্য নয়। অথচ হকি ফেডারেশন অদ্ভুত পথে হাঁটায় সেই সময় গণমাধ্যমে সাবেক খেলোয়াড় ও হকি সংশ্লিষ্টরা সমালোচনা করেছিলেন। তখনও জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

এরপরও নিজেদের অবস্থানে দৃঢ় ছিল হকি ফেডারেশন। এএইচএফ কাপে ব্যর্থ হওয়ায় অভিজ্ঞ খেলোয়াড় জিমিকে না নেওয়ার বিষয়টি আবার উঠে আসছে আলোচনায়। দল নির্বাচন ও টুর্নামেন্টের আগে বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচের অভাব, ফেডারেশনের কর্মকর্তাদের অদূরদর্শিতাসহ আরও অনেক বিষয় প্রাসঙ্গিক হয়ে এসেছে ব্যর্থতার পর। এত বড় বিপর্যয়ের পর হকি ফেডারেশনে এখনও পোস্টমোর্টেমের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। জাতীয় স্বার্থে ফেডারেশনগুলোর অভিভাবক সংস্থা এনএসসি হকির ব্যর্থতা উদঘাটনের জন্য গঠিত কমিটি কাজ করবে। এখন এই কমিটির প্রতিবেদনের অপেক্ষায় হকি অঙ্গন।

ভোরের আকাশ/আজাসা
 

শেয়ার করুন: