শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান গত বছর আন্তর্জাতিক ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেনের নির্বাচিত ‘মেনস টি–টোয়েন্টি টিম অব দ্য ইয়ার’-এ জায়গা করে নিয়েছেন।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সারা বছরজুড়ে অনুষ্ঠিত হয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ। এসব স্বীকৃত টি–টোয়েন্টি ম্যাচে পারফরম্যান্স বিশ্লেষণ করেই সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেন।

মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে উইজডেন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৫ সালে যেসব বোলার অন্তত ১৫০ ওভার করেছেন, তাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের গড় (১৮.০৩) ছিল সবার চেয়ে সেরা। এ বছর কোনো পেসারই তার মতো নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি এবং স্ট্রাইক রেটে কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারই তার চেয়ে এগিয়ে ছিলেন। পুরো বছরজুড়ে মুস্তাফিজ নিয়মিত রান আটকে রেখেছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছেন।

গত বছর স্বীকৃত টি–টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ ৪৩ ইনিংসে ৫৯টি উইকেট নেন। তার ইকোনমি রেট ছিল ৬.৭৮ এবং স্ট্রাইক রেট ১৫.৯। সেরা বোলিং ফিগার ছিল ৩ উইকেট ১১ রান। এই ফরম্যাটে তিনি মোট ১৫৬.৫ ওভার বল করেছেন। তুলনায়, জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন, তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ছিল ২১.৪২।

উইজডেনের সেরা একাদশে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ স্পিনার, দুইজন পেসার এবং দুইজন পেস-বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে আছেন ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন স্যাম কারান ও জেসন হোল্ডার।

ব্যাটিংয়ে ওপেনিং জুটি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। অভিষেক গত বছর স্বীকৃত টি–টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করেন। তার স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ২০২.০১। ৪০ ইনিংসে তিনি করেন ১,৬০২ রান, গড় ৪১.০৭, পাশাপাশি নেন ১০ উইকেট। উইজডেন জানিয়েছে, তিনিই প্রথম ক্রিকেটার যিনি একটি টি–টোয়েন্টি বর্ষপঞ্জি বছরে দুই রান প্রতি বল গড়ে ১,০০০ রানের বেশি করেছেন।

ফিল সল্ট ৫২ ইনিংসে ১,৫৭৫ রান করেন ১৫৩.৩৫ স্ট্রাইক রেটে। ইংল্যান্ডের হয়ে ও আইপিএলে তার স্ট্রাইক রেট ছিল ১৭৬। এই দলে তিনি উইকেটকিপারের ভূমিকাও পালন করবেন। সেরা একাদশে আরও আছেন দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস ও ডোনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড। উইজডেনের সম্পাদকীয় দল ফেরেইরাকে মিডল ওভারে বাউন্ডারি মারার ক্ষেত্রে সেরাদের একজন হিসেবে বিবেচনা করেছে- গত বছর তিনি প্রতি ৬.৬ বলে একটি ছক্কা এবং প্রতি ৩.৯ বলে একটি চার হাঁকিয়েছেন।

প্রিটোরিয়াস গত বছর আইপিএল, এসএ টি–টোয়েন্টি ও দ্য হান্ড্রেড- এই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং তিন থেকে সাত নম্বর ব্যাটিং পজিশনে নেমেও ১৭০-এর ওপরে স্ট্রাইক রেট ধরে রেখেছেন।

ভোরের আকাশ/মো.আ.

মোস্তাফিজুর রহমান

শেয়ার করুন: