শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো নারী নির্বাচক পাচ্ছে টাইগ্রেসরা, আলোচনায় সালমা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো নারী নির্বাচক পাচ্ছে টাইগ্রেসরা, আলোচনায় সালমা
প্রথমবারের মতো নারী নির্বাচক পাচ্ছে টাইগ্রেসরা, আলোচনায় সালমা

নারীদের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও বিশ্বকাপের আগে এখনো কোনো আন্তর্জাতিক সিরিজ নিশ্চিত হয়নি, তবুও প্রস্তুতির দিক দিয়ে পিছিয়ে থাকতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রেক্ষিতে নারী ক্রিকেটে গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি—প্রথমবারের মতো নারী নির্বাচক নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, মেয়েদের ক্রিকেটে বর্তমানে যে সিলেকশন কমিটি রয়েছে, সেখানে নীতিগতভাবে একজন নারী নির্বাচক যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সভাপতির ভাষ্য, ‘মেয়েদের সিলেকশন টিমে আমরা নারী সিলেক্টর যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। ধীরে ধীরে নারী হাই পারফরম্যান্স বিভাগসহ নারীদের জন্য যেসব কাঠামো আছে, সেগুলো আরও সমৃদ্ধ করার কাজ চলছে।’

বর্তমানে নারী দলের নির্বাচকের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন। তবে এবার নতুন মুখ হিসেবে আলোচনায় উঠে এসেছে দেশের সাবেক অধিনায়ক সালমা খাতুনের নাম। যদিও তিনি এখনো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন, তবুও নির্বাচকের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি।

সালমা খাতুন বলেন, ‘অনেক আগে এ বিষয়ে কথা হয়েছিল। এখন যদি প্রস্তাব আসে, সব কিছু ভেবে দেখব। সুযোগ পেলে অবশ্যই কাজ করতে আগ্রহী। বোর্ডের হয়ে কাজ করা তো গর্বের ব্যাপার।’

এছাড়া বোর্ড সভায় আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি—অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে পাঁচ বছরের জন্য ব্র্যাক আইটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বুলবুল জানান, ‘ব্র্যাক আইটির সঙ্গে আমরা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য চুক্তি করেছি। এই প্রযুক্তির মাধ্যমে একজন খেলোয়াড় ২৪ ঘণ্টা কী করছে, তা মনিটর করা যাবে। সব তথ্য জমা হবে একটি ডেটা সেন্টারে। শুরুতে এটি পরীক্ষামূলকভাবে পাঁচ বছরের জন্য চালু করা হচ্ছে। ভবিষ্যতে আরও উন্নত করতে তাদের সঙ্গে আলোচনা চলবে।’

নারী ক্রিকেটে এই উদ্যোগগুলো নিঃসন্দেহে ভবিষ্যতের পথকে আরও সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: