শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝড়ের তাণ্ডবে দেয়াল ধসে সাবেক ব্রাজিল ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ার কারণে একটি দেয়াল ধসে পড়ে প্রাণ হারিয়েছেন সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১)। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন সাবেক এই ফরোয়ার্ড। দমকা বাতাসের ধাক্কায় হঠাৎ ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল পথচারী ও পার্ক করা গাড়ির ওপর ধসে পড়ে।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তাসিও। সাউ ক্রিস্টোভাও থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন।

আরও পড়ুন

আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে সমালোচনায় রুডি ফেলার

বোটাফোগোর হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে নিজের খেলাধুলার ইতি টানেন। এই সাবেক অ্যাথলেটের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

 

ভোরের আকাশ/সু.পা

দেয়াল ধস, ফুটবলারের মৃত্যু

শেয়ার করুন: