শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হতে পারে ২০২৭ সালের ৪ অক্টোবর এবং ফাইনাল হতে পারে ২১ নভেম্বর।

জানা গেছে, গত মাসে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এই সময়সীমার বিষয়ে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন আসতে পারে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সভায়।

আফ্রিকা অঞ্চলের তিনটি দেশ- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের এই আসর। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে ৮টি ভেন্যুতে প্রায় ৫৪ ম্যাচের মধ্যে অন্তত ৪১টি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়েওসহ তিনটি ভেন্যুতে ৮ থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নামিবিয়ায় অনুষ্ঠিত হতে পারে কিছু ম্যাচ।

২৩ বছর পর আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট।

নতুন ফরম্যাট অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স পর্বে।

আরও পড়ুন

‘দুর্বল’ ব্যাংক পুনর্গঠনে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছে সরকার

আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। তবে নামিবিয়াকে বাছাই পর্ব পেরিয়ে জায়গা নিশ্চিত করতে হবে।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

ভোরের আকাশ/এনএস

ওয়ানডে বিশ্বকাপ

শেয়ার করুন: