বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি

আরেকটি ম্যাচ, আরেকটি রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে আসার পর এবার তাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার নামের পাশে এখন বিশ্বকাপে ১৭ গোল। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডকে নিজের একক সম্পদে পরিণত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৭।
এর আগে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পাওয়া গোলের মাধ্যমে তিনি ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে গেছেন।
ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির! ইতিহাস গড়া গোলটি আসে ম্যাচের ৩৯তম মিনিটে। মেসির সেই গোলেই ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর একাদশে একটি পরিবর্তন আনে আলবিসেলেস্তেরা। পরিবর্তনটি ছিল অনেকটাই প্রত্যাশিত। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে শুরু থেকেই খেলছেন নাহুয়েল মলিনা।
ম্যাচের আগে লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে আলোচনা ছিল। তবে ম্যাচ ফিটনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকায় কোচ লিওনেল স্ক্যালোনি আপাতত লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রেখেছেন।
ভোরের আকাশ/এম