শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি বোর্নমাউথ। দুই মৌসুমের মাঝের বিরতি শেষ হয়ে গেলো। এবার শুরু হবে জমজমাট মাঠের লড়াই। যে লড়াই চলতে থাকবে দীর্ঘ আট থেকে ৯ মাস ধরে। এরপর নির্ধারিত হবে মৌসুমের সেরা তথা চ্যাম্পিয়ন হলো কে?

ইউরোপের সেরা ৫টি লিগ নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ ফুটবলপ্রেমীদের। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি-আ, জার্মান বুন্দেসলিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ান। এই লিগগুলো শুরু হলেই বলা হয়, ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শুরু হয়েছে।

সে হিসেবে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট মৌসুম শুরু হচ্ছে আজ থেকে, ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে। প্রথমদিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। প্রতিপক্ষ বোর্নমাউথ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে, স্টার স্পোর্টস সিলেক্ট ১।

সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একটি লিগ শেষ হওয়ার পর আরেকটি লিগ শুরু হতে মাঝে যে সময়টা, সেটা যেন খুব দ্রুতই শেষ হয়ে গেলো। মনে হচ্ছে যেন, এই তো গত সপ্তাহেই লিভারপুল তাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করছিল, যেটা ভক্তদের সামনে তাদের প্রথমবার শিরোপা উদযাপন ছিল।

একইভাবে মনে হচ্ছে যেন, গতকালই তো চেলসি জিয়ান্নি ইনফান্তিনোর প্রিয় প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের উৎসব করছিল; কিন্তু সময়ের এই দ্রুত ফুরিয়ে যাওয়া, কিংবা সময় নিয়ে ভিন্ন কোনো ধারণা প্রিমিয়ার লিগকে এগিয়ে যাওয়া থেকে থামাতে পারবে না। ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে শুক্রবার, যখন বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অ্যানফিল্ডে বোর্নমাউথের আতিথ্য দেবে।

অফসিজনটা যেন খুবই সংক্ষিপ্ত ছিল, তারপরও অনেক কিছু বদলে গেছে এর মধ্যে। লিভারপুল, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি তিনটি দলই শিরোপা দৌড়ের প্রত্যাশায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চেলসি। কারণ মৌসুম শুরুর আগে এমনটাই করে থাকে তারা। টটেনহ্যামের নতুন কোচ এসেছে এবং দলে সন হিউং মিনের মতো একটি বড় শূন্যতা রয়েছে। নিউক্যাসল তাদের সুপারস্টার স্ট্রাইকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড অর্থ ব্যয় করছে খেলোয়াড়ের মূল্য, বয়স, দল গঠন, কৌশল এবং ভবিষ্যতের মতো বিষয়গুলোর প্রতি খুব বেশি মনোযোগ না দিয়ে।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এরই মধ্যে দল থেকে হারিয়েছে কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়কে। লুইজ দিয়াজ নাম লিখেছেন বায়ার্ন মিউনিখে। ডারউইন নুনেজ যোগ দিয়েছেন সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল হিলালে। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। এছাড়া জারেল কুয়ানশা, কোইমিন কেলেহর ছেড়েছেন অলরেডদের জার্সি। তবে তারা দলে এনেছে ফ্লোরিয়ার রিৎজ, হুগো একিটিকে, মিলোস কেরকেজ এবং জার্মেই ফ্রিমপংকে। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার ভালোই প্রস্তুতি নিয়েছে অল রেডরা।

তবে লিভারপুল মাঠে নামছে নৈতিকভাবে একটু পেছনে থেকে। এফএ কম্যুনিটি শিল্ডে তারা হেরে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। তার আগে ৬টি প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলে একটিতে হেরেছে। এসি মিলানের কাছে ওই ম্যাচটিই ছিল মোটামুটি বড়। সেখানেই হারতে হলো তাদের। সব মিলিয়ে মৌসুম শুরুর ম্যাচটা কেমন খেলে তারা, সেটাই দেখার বিষয়।

তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ গত আসর শেষ করেছিল ৯ম স্থানে থেকে। তাদের অন্যতম তারকা মিলোজ কেরকেজ যোগ দিয়েছে লিভারপুলেই। আরও দুই ফুটবলার ইলিয়া জাবারনি পিএসজি এবং ডিন হুইসেন নাম লিখেছেন রিয়াল মাদ্রিদে। এর অর্থ, ভালো তিনজন ফুটবলারকে হারিয়েছে বোর্নমাউথ।

সে তুলনায় দলটিতে যোগ দিয়েছে চেলসি থেকে জর্জি পেট্রোভিক এবং ফরাসি ক্লাব রেনেঁ থেকে আদ্রিয়েন ট্রাফার্ট। তবে দলটির বেশ কিছু তরুণ ফুটবলার রয়েছেন, যারা এবারও বোর্নমাউথকে ভালো কিছ ফল এনে দিতে পারে। সে হিসেবে কোচ অ্যান্দোনি ইরাওলা এবারও আত্মবিশ্বাসী, প্রতিপক্ষকে চাপে রাখার বিষয়ে। সুতরাং, লিভারপুলের জন্য যে প্রথম ম্যাচটি সহজ হবে না, তা বলাই বাহুল্য।

ভোরের আকাশ/তা.কা

বোর্নমাউথইংলিশ প্রিমিয়ারলিভারপুল

শেয়ার করুন: