শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘আমার বিপিএল গোনার টাইম নাই, আইপিএল নিয়ে চিন্তা করি’

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের দল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে ঘিরে এখন সরগরম সিলেট। শহরের অলিগলি ভরে গেছে সিলেট টাইটান্স ও ফাহিমের পোস্টার-ব্যানারে। শুধু বাইরে নয়, এবার মাঠেও দেখা গেল তাকে। ২৯ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। 

ম্যাচ চলাকালীন সময়েই মাঠে উপস্থিত হন ফাহিম আল চৌধুরী। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বিপিএলের সঙ্গে যুক্ত থাকলেও ফাহিম জানান, এই টুর্নামেন্টকে তিনি খুব বেশি গুরুত্ব দেন না। তার মূল লক্ষ্য আইপিএল। 

তিনি বলেন, “যদি কোনোভাবে সিলেট টাইটান্স সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, সেটাই অনেক। সত্যি বলতে বিপিএল নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। পাকিস্তান বা ভারত যেখান থেকেই হোক, ভালো খেলোয়াড় আনব। সামিকে আমি ব্ল্যাংক চেকও দিতে পারি। বিপিএলে কোনো দলকেই খুব শক্তিশালী মনে হয় না। আমার মাথায় সবসময় আইপিএলই ঘোরে।”

সিলেট টাইটান্স নিয়ে নিজের আবেগের কথাও জানান ফাহিম। তিনি বলেন, “সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোট একটা দায়িত্ব পেয়েও আমি খুব গর্বিত।”

দলের কর্ণধার ক্রিকেট উইথ সামির সামিকে নিয়ে ফাহিম বলেন, “সামিকে আমি অনেক আগে থেকেই চিনি। সে আমার ছোট ভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের বড় অবদান আছে।”

এবারের বিপিএলে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স, যার মধ্যে ১টিতে জয় পেয়েছে দলটি।

ভোরের আকাশ/মো.আ.

টি টোয়েন্টি ক্রিকেটবিপিএল

শেয়ার করুন: