শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিগে অংশ নিতে ভুটান যাচ্ছেন সাবিনা-মাসুরারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভুটানের ঘরোয়া লিগে ২০২৬ মৌসুমেও দেখা যেতে পারে বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার। এরই মধ্যে ভুটানের ঘরোয়া লিগ মাঠে গড়িয়েছে। গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার যোগ দিয়েছেন পারো এফসিতে। যে ক্লাবটিতে গত মৌসুমে খেলেছিলেন সাবিনা খাতুনও।

ভুটানের লিগ শুরু হলেও সাবিনা-মাসুরারা যেতে পারেননি দেশের ঘরোয়া ফুটসাল লিগ চলার কারণে। ঈদের জন্য ফুটসাল লিগ বন্ধ রয়েছে। সম্ভবত বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত লিগ শুরু হচ্ছে না। যে কারণে সাবিনা ও মাসুরা ভুটানের ক্লাবে যোগ দিতে সোমবার থিম্পু যাচ্ছেন।

আরও পড়ুন

অবশেষে ২০২৪ সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন ভোরের আকাশকে বলেন, ‘আমি আর সাবিনা সোমবার (০৮ জুন) সকালে ভুটান যাচ্ছি। আমাদের ফুটসাল লিগ বন্ধ আছে। কবে শুরু হবে তারিখ ঘোষণা হয়নি। এই সময়টায় বসে না থেকে ভুটানে গিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ’

গত মৌসুমে পারো এফসিতে খেলেছিলেন সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গত মৌসুমে বাংলাদেশের ১৫ ফুটবলার খেলেছেন ভুটানের চার ক্লাবে। চ্যাম্পিয়ন হওয়া রয়েল থিম্পু কলেজে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা। এরমধ্যে আফঈদা ও স্বপ্না খেলেছিলেন ক্লাবটির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। থিম্পু সিটিতে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র খেলেছিলেন।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ নারী ফুটবলার

শেয়ার করুন: