শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় দলে না থাকা নিয়ে মুখ খুললেন সোহান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় দলে না থাকা নিয়ে মুখ খুললেন সোহান
জাতীয় দলে না থাকা নিয়ে মুখ খুললেন সোহান

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। যদিও সিরিজকে সামনে রেখে দলে তার অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল জোরালো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন লিটন দাস।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সোহান আমাদের বিবেচনায় রয়েছে। কিন্তু একই দলে একাধিক উইকেটকিপার নেওয়ার সুযোগ নেই। শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। তখন তিনি একটু খারাপ সময় পার করছিলেন। তবে আমরা জানি, ফর্মে থাকলে তিনি আমাদের সেরা ফিনিশারদের একজন।”

রোববার (২৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দল থেকে বাদ পড়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সোহান। তিনি বলেন,
“আমি আগেও বলেছি, জাতীয় দলে খেলাটা আমার লক্ষ্য। কিন্তু আমি জানি, এটা অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করে। আমার কাজ হলো পারফর্ম করা। আমি এমন কিছু বলতে চাই না যাতে অন্য কেউ অসম্মানিত হন। নির্বাচনের সিদ্ধান্ত আমার হাতে নেই। আমি শুধু চেষ্টা করি যেন নিয়মিত ভালো পারফরম্যান্স করতে পারি।”

“ভালো-মন্দ সময় আসতেই পারে। তবে যখন ভালো সময় আসবে, তখন সেই মোমেন্টাম ধরে রাখতে পারলে ক্যারিয়ারটা আরও বড় হবে। অফফর্ম থাকাটাও একজন ক্রিকেটারের জীবনের অংশ। আমি আমার রিজিক ও আল্লাহর ওপর বিশ্বাস রাখি।”

সোহানের ভাষ্যে স্পষ্ট, হতাশা নয়—আস্থা ও ইতিবাচক মানসিকতাই তার এগিয়ে যাওয়ার পাথেয়। জাতীয় দলে ফিরতে নিজের জায়গা থেকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: