শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রয়োজন ১৪০ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচরা। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৪০ রান।

ইনিংসের শুরুটা মোটামুটি ভালো করলেও দ্রুতই ধাক্কা খায় নেদারল্যান্ডস। দলীয় দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। হিদার সিগার্স ১৩ বলে ১৬ রান এবং ফেবে মোলকেনবার ৭ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন।

শুরুর বিপর্যয়ের পর দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড। দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়ে দলের সংগ্রহ এগিয়ে নেন তিনি। তবে তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। ডি লিড ছাড়া নেদারল্যান্ডসের আর কোনো ব্যাটার ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ায় বড় সংগ্রহ গড়ার সুযোগ পায়নি ডাচরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৯ রানেই থামে তাদের ইনিংস।

আরও পড়ুন

দল নিয়ে জার্মান কোচের সুসংবাদ

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। তিনি দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট নেন।

এখন ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ১৪০ রান। বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করতে হলে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সই হবে মূল চাবিকাঠি।

ভোরের আকাশ/সু.পা

নারী টি-২০ বিশ্বকাপ

শেয়ার করুন: