শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জার্মান কোচের অধীনে হকি দলের এশিয়ান গেমস প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে সামনে রেখে বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ইউরোপীয় ঘরানার উচ্চমানের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে জার্মানির উদ্দেশে রওনা হবে জাতীয় হকি দল। সেখানে ২৫ দিনের নিবিড় অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

জার্মানি সফরের আগেই জাতীয় পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন অভিজ্ঞ জার্মান কোচ পিটার জেরহার্ড। বাংলাদেশ হকিতে দীর্ঘদিন কাজ করা এই কোচের অধীনে চারজন জার্মান বিশেষজ্ঞ কোচ কাজ করবেন।

কোচিং প্যানেলে থাকবেন একজন অলিম্পিক স্বর্ণজয়ী কোচ, পেনাল্টি কর্নার (পিসি) বিশেষজ্ঞ, গোলকিপিং ও অ্যাটাকিং বিশেষজ্ঞ এবং একজন ভিডিও অ্যানালিস্ট। বাংলাদেশ হকি ফেডারেশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেডারেশন সূত্রে জানা গেছে, জার্মানিতে অবস্থানকালে চার থেকে পাঁচটি শহরে প্রায় ২০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার মাধ্যমে এশিয়ান গেমসের প্রস্তুতি আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।

২০০৯ সালে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নেওয়া পিটার জেরহার্ডের অধীনেই বাংলাদেশ ২০১০ সালের ঢাকা এসএ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল। এছাড়া ২০১২ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ২০১৬ সালে ঢাকা মেরিনার ইয়াংসকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন তিনি।

২০২৪ সালে বাংলাদেশ হকিতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ফিরেছিলেন জেরহার্ড। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর একই বছরের সেপ্টেম্বরে তিনি দায়িত্ব ছেড়ে দেন।

আরও পড়ুন

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ পুলে লাল-সবুজের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, স্বাগতিক জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে ভালো করার লক্ষ্যেই বিশেষ এই প্রস্তুতি পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ৪ জুলাই থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন চলছে। সেখান থেকে বাছাই করা ২০ জন খেলোয়াড়কে নিয়ে জার্মানির ক্যাম্পে যাবে বাংলাদেশ দল। ২৫ দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে দলটির। এরপর কয়েকদিনের বিরতি শেষে ১৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ হকি দল।


ভোরের আকাশ/সু.পা

হকি দল, এশিয়ান গেমস

শেয়ার করুন: