সিসিবি-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের অনারারি কনসালদের সংগঠন ‘কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ’ (সিসিবি)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।রবিবার (৫ এপ্রিল) রাজধানীর গুলশান ক্লাবের ল্যামডা হলে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত এই কমিটিতে মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে পোল্যান্ডের অনারারি কনসাল জেনারেল রেশাদুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:
ভাইস প্রেসিডেন্ট: শাহাব সাত্তার (সাইপ্রাস) এবং সাখাওয়াত হোসেন (পর্তুগাল)।
সেক্রেটারি জেনারেল: কাজী শাহ মোজাক্কার আহমাদুল হক ইশমাম (ক্রোয়েশিয়া)।
ট্রেজারার: মাসুদ জামিল খান (আয়ারল্যান্ড)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হাসান (গ্রিস), মোহাম্মদ ইফতেখার জোনায়েদ (ভানুয়াতু), আরিক মোরশেদ (লাও পিডিআর), মোস্তফা কামরুস সোবহান (উরুগুয়ে) এবং মোরশেদুল আলম চাকলাদার (এসোয়াতিনি)।
দায়িত্ব গ্রহণের পর নতুন এই কমিটি বাংলাদেশে অনারারি কনস্যুলেটগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক তৎপরতাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
ভোরের আকাশ/ এনউব