শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওয়াল্টারের চোখে ‘দারুণ ফাস্ট বোলার’

নাহিদ আমাদের ‘ট্রাম্প কার্ড’ : সিমন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে রয়েছেন নাহিদ রানা।  এবার সেই নাহিদকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছোটালেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তবে চলমান পাকিস্তান সুপার লিগে তার বোলিং নিয়ে চলছে আলোচনা। কিউই সিরিজের জন্য দেশে ফিরেছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে ওয়াল্টার বাংলাদেশি পেসার নাহিদকে নিয়ে বলছিলেন, ‘দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার। তিনি আরও বলেন, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি। আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা করতে হবে। সে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।’

সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে ফিল সিমন্স বলেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য।’

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তিনি বললেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত এবং তারা যেসব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের আসার আগে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ও লড়াইয়ের অপেক্ষায় আছি।’

ভোরের আকাশ/সু.পা

নাহিদ ‘ট্রাম্প কার্ড’

শেয়ার করুন: