শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ওয়ার্নারকে জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক বছর তার গাড়িতে ‘ইন্টারলক’ ডিভাইস ব্যবহারের নির্দেশ দিয়েছেন আদালত। ইএসপিএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ওয়েভারলি লোকাল কোর্ট ওয়ার্নারকে এ সাজা দেন। গত মাসে তিনি অভিযোগ স্বীকার করে নেন।

আদালতে উপস্থাপিত তথ্যের সূত্রে ইএসপিএন জানিয়েছে, ইস্টার সানডেতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ওয়ার্নার তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। এরপর পরিবারকে বাড়ি পৌঁছে দিতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথে র‌্যান্ডম ব্রেথ টেস্টিংয়ের স্থান দেখতে পেয়ে তিনি গাড়ি থামিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেন।

পুলিশ তাকে চালকের আসনে শনাক্ত করার পর তিনি পরীক্ষায় সহযোগিতা করেন। পরীক্ষায় তার শরীরে আইনগত সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল পাওয়া যায়। ঘটনার সময় গাড়িতে তার সন্তানরাও ছিল, যা অপরাধের গুরুত্ব বাড়িয়েছে বলে জানিয়েছেন বিচারক ক্লেয়ার ফারনান।

ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ আদালতে যুক্তি দেন, ঘটনার সংবাদ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তার মক্কেলের পেশাগত ও বাণিজ্যিক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগেও এর প্রভাব পড়তে পারে বলে দাবি করেন তিনি।

তবে বিচারক বলেন, ওয়ার্নারের মতো বিশ্বজুড়ে পরিচিত একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এমন ঘটনার নেতিবাচক প্রচার হওয়া অনুমেয়। একই সঙ্গে পুলিশকে এড়িয়ে নিজের গাড়ি চালানোর বিষয়টি গোপন করার চেষ্টা তার আচরণকে ভালোভাবে উপস্থাপন করে না বলেও মন্তব্য করেন তিনি।

বিচারক ফারনান বলেন, ওয়ার্নার পুনরায় একই অপরাধ করবেন, এমন আশঙ্কা কম। তবে নিউ সাউথ ওয়েলসে সড়ক দুর্ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। তাই জনসাধারণকে নিরুৎসাহিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন

টেস্টে ঋষভ পান্তের দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড

ওয়ার্নার এখন ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে ডিভাইসটি স্থাপন করতে পারবেন। গাড়ি চালুর আগে ডিভাইসটি তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করবে এবং অ্যালকোহল শনাক্ত হলে গাড়ির ইঞ্জিন চালু হতে দেবে না।

এ ঘটনায় তার বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়কত্বও ঝুঁকিতে পড়তে পারে বলে আদালতে জানানো হয়েছে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং খেলোয়াড়দের নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করে যাচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ওয়ার্নারকে জরিমানা

শেয়ার করুন: