শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন সালাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন মোহামেদ সালাহ। মিশরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

৩৩ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড আগেই ঘোষণা করেছিলেন যে, এই মৌসুম শেষে তিনি বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ডেরা ছেড়ে চলে যাবেন। প্যালেসের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে যখন তিনি চোট পেয়ে মাঠ ছাড়ছিলেন, তখন গ্যালারির দর্শকদের করতালির জবাব দিচ্ছিলেন- কে জানত, এটিই রেডসদের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে থাকবে!

ইব্রাহিম হাসান রয়টার্সকে বলেন, "সালাহ হ্যামস্ট্রিং টিয়ারে আক্রান্ত হয়েছেন এবং তার অন্তত চার সপ্তাহের চিকিৎসা প্রয়োজন। লিভারপুলের হয়ে তিনি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।"

নয়টি ট্রফি-জয়ী মৌসুম কাটানোর পর সালাহর এই বিদায়টা মাঠের পারফরম্যান্স দিয়ে হচ্ছে না। লিভারপুলের এখনো চারটি ম্যাচ বাকি (ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা এবং ব্রেন্টফোর্ড)। অ্যানফিল্ডে শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনি মাঠে নামবেন ঠিকই, তবে গোল করতে নয়- সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিতে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছেন লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতা।

লিভারপুল অধ্যায় শেষ হলেও সালাহ এখন মরিয়া হয়ে চেষ্টা করবেন ১১ জুন থেকে শুরু হতে যাওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপের আগে ফিট হতে। ২০১৮ বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাঁধের ইনজুরির সেই তিক্ত স্মৃতি তিনি নিশ্চয়ই ফেরাতে চাইবেন না। ইব্রাহিম হাসান অবশ্য আশ্বস্ত করেছেন যে, সালাহ বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন। গ্রুপ 'জি'-তে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইরান।

ভোরের আকাশ/আ.র

শেষ ম্যাচ খেললেন সালাহ

শেয়ার করুন: