শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাইগার পেসার ডট বলে ৫ম স্থানে

মুস্তাফিজের নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এই ফরম্যাটে তার করা ডট বলের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার, যা তাকে ইতিহাসের সেরা ডট বল করা বোলারদের তালিকায় পঞ্চম স্থানে নিয়ে গেছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, মুস্তাফিজের ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০২টি। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করেছেন। বর্তমানে মুস্তাফিজ খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে। সেখানে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি পেসার নিয়মিতই দলকে সাফল্য এনে দিচ্ছেন।

ডট বলের তালিকায় মুস্তাফিজের ওপরে থাকা চারজনই বিশ্ব ক্রিকেটের বড় নাম। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, যার ডট বল ৩,৬৮১টি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির (৩,৩৪৮)। তৃতীয় স্থানে আছেন আন্দ্রে রাসেল (৩,২১৩) এবং চতুর্থ স্থানে সোহেল তানভীর (৩,০৪৬)।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকার শীর্ষ চার বোলারের বেশিরভাগই ক্যারিয়ারের শেষ পর্যায়ে অথবা ইতোমধ্যে অবসরে গেছেন। অন্যদিকে মুস্তাফিজ এখনও ফর্মের তুঙ্গে রয়েছেন এবং নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। বর্তমান ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে এই তালিকায় আরও ওপরে উঠে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল।

ভোরের আকাশ/সু.পা

মুস্তাফিজের নতুন রেকর্ড

শেয়ার করুন: