শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচ যেন ‘দিনেদুপুরে ডাকাতি’: মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহানাটকীয় এক ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও ভিএআরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। এসব সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল বিতর্ক। সমালোচনায় মুখ খুলেছেন সাবেক ফুটবলার, বিশ্লেষক থেকে শুরু করে নামকরা কোচরাও। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়ো তো ম্যাচটিকে সরাসরি ‘দিনেদুপুরে ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে মিশরের বাতিল হওয়া গোলটি। ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে মিডফিল্ডার মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করেছিলেন। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর সেটি বাতিল করে দেন রেফারি।

ফুটবল বিশ্লেষক চ্যাডউইকের মতে, পুরো প্রক্রিয়াটি ছিল অস্বাভাবিক। তার প্রশ্ন, মাঠের রেফারি যখন সঙ্গে সঙ্গে কোনো ফাউল দেখেননি, তখন মিশরের গোল হওয়ার পর কেন ভিএআর অনেক পেছনের একটি ঘটনা খুঁজে বের করে সিদ্ধান্ত বদলাল?

লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘারও গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘আমি নিশ্চিত, অন্য কোনো দলের বিপক্ষে হলে এই গোল বাতিল করা হতো না। প্রিমিয়ার লিগ বা লা লিগায় এটি নিশ্চিতভাবেই গোল হিসেবে গণ্য হতো।’

সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া এসেছে হোসে মরিনিয়োর কাছ থেকে। পর্তুগিজ এই কোচের মতে, ম্যাচটিতে মিশরের সঙ্গে অন্যায় হয়েছে। তিনি বলেন, ‘এটি ছিল দিনেদুপুরে ডাকাতি। যদি ফাউল হয়ে থাকে, তাহলে খেলা তখনই থামানো উচিত ছিল। গোল হওয়ার পর ফিরে গিয়ে সেটি বাতিল করা লজ্জাজনক।’

আরও পড়ুন

মিশরের গোল বাতিল আর্জেন্টিনার গোল কেন বৈধ, অ্যান্ডি ডেভিসের ব্যাখ্যা

তবে বিশ্লেষক আলী আল গার্নি মনে করেন, ‘ডাকাতি’ শব্দটি হয়তো কিছুটা কঠোর। কিন্তু তার দাবি, ম্যাচের প্রায় সব সংশয়পূর্ণ বা ‘ফিফটি-ফিফটি’ সিদ্ধান্তই আর্জেন্টিনার পক্ষে গেছে। তিনি আরও প্রশ্ন তোলেন, ‘আর্জেন্টিনা যদি ২-০ ব্যবধানে এগিয়ে থাকত, তাহলে কি ভিএআর একইভাবে অনেক পেছনের ঘটনা খুঁজে মিশরের গোল বাতিল করত? আমার মনে হয়, সেই সম্ভাবনা খুবই কম।’

ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবেও ক্ষোভ প্রকাশ করেছে মিশর। দেশটির ফুটবল ফেডারেশন ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে। ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগপত্রে মিশরের বাতিল হওয়া গোল, সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে আপত্তি জানিয়েছেন। এখন ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মিশর।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: