শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার জয়ে শেষ চারে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্রীলঙ্কার জয়ে শেষ চারে বাংলাদেশ
শ্রীলঙ্কার জয়ে শেষ চারে বাংলাদেশ

আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করল শ্রীলঙ্কা। সেই সঙ্গে হাসি ফুটল বাংলাদেশের মুখেও। কারণ শ্রীলঙ্কার জয়ে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল লিটন দাস–জাকের আলি অনিকরা।

শ্রীলঙ্কার কাজ শেষ হয় ম্যাচের ১৩তম ওভারে। রশিদ খানের বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক চরিত আসালাঙ্কা। সমীকরণটা ছিল কাঁটায় কাঁটায় ১০১ রানের, যা পূরণ করেন তিনি দারুণ আত্মবিশ্বাসে।

মেন্ডিসের ব্যাটে বাংলাদেশের স্বপ্ন জিইয়ে

শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস। তার ব্যাটে খেলে যাওয়া ৭৪ রানের দারুণ ইনিংস বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্বপ্নকে বাঁচিয়ে রাখে। ৫২ বলে সাজানো এই ইনিংসে ছিল ১০টি চার। তাকে সঙ্গ দেন কুশল পেরেরা (২৮) ও অপরাজিত কামিন্দু মেন্ডিস (২৬*)। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

নবীর ঝড়ো ইনিংসে ভরসা আফগানিস্তানের

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারার আগুনঝরানো বোলিংয়ে ধসে পড়ে আফগানিস্তান। মাত্র ৭৯ রানে হারায় ৬ উইকেট। তবে শেষ দিকে প্রবল ঝড় তোলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।

৪০ বছর বয়সী এই ব্যাটার খেলেন মাত্র ২২ বলে ৬০ রানের ইনিংস, স্ট্রাইক রেট ছিল ২৭২.৭২। তার ইনিংসে আসে ৩টি চার ও ৬টি ছক্কা, যার মধ্যে শেষ ওভারেই ৫টি ছক্কা। নবীর ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান দাঁড় করায় ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তুষারা।

শেষ পর্যন্ত নবীর সেই বিস্ফোরক ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। শ্রীলঙ্কার ব্যাটারদের দৃঢ়তায় তারা পেরিয়ে যায় লক্ষ্য, আর তার সুফল পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

ভোরের আকাশ // হ.র

বাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন: