শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস আগে থেকেই ছিল: মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ জিতবে—এমন বিশ্বাস হয়তো অনেকেরই ছিল না। তবে সেই বিশ্বাস ছিল মেহেদী হাসান মিরাজের। প্রস্তুতি ম্যাচের ব্যাটিং ধসের মধ্যেও সেঞ্চুরি করে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন তিনি। এরপর ডারউইন টেস্টেও ব্যাট ও বল হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ম্যাচ শেষে মিরাজ জানালেন, অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসের বীজ আগেই খেলোয়াড়দের মনে রোপিত হয়েছিল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, ‘আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। অনেক দিন পর আমরা এখানে এলাম। দলের অসাধারণ পারফরম্যান্স ছিল, যা আমাদের চরিত্র ফুটিয়ে তুলেছে।’

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হলেও তাতে আত্মবিশ্বাসে কোনো ধাক্কা লাগেনি। অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস দলের মধ্যে ছিল জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের সেই বিশ্বাসটা ছিল। অস্ট্রেলিয়া বিশ্বমানের দল এবং তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আমরা জানতাম, যদি ওদের হারাতে পারি, তবে তা আমাদের দেশের জন্য দারুণ কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘বার্তা একটাই ছিল, আমাদের বিশ্বাস রাখতে হবে। তা না হলে এটা সম্ভব নয়। এই পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হবে, তা নিয়ে ভাবতে হবে।’

আরও পড়ুন

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিচের সারির ব্যাটারদের সাহস জোগানোর কথাও জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি। প্রথম ইনিংসে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছে, শান্ত ও মুমিনুল খুব ভালো করেছে। এরপর নিচের সারির ব্যাটারদের সঙ্গে চমৎকার জুটি আমাকে সাহায্য করেছে।’

টেলএন্ডার ব্যাটারদের অবদানের প্রশংসা করে মিরাজ বলেন, ‘ওরা আউট হয়ে গেলে আমি রানগুলো করতে পারতাম না। ওরা ক্রিজে টিকে ছিল বলেই আমি সেটা করতে পেরেছি। আমি ওদের বলেছিলাম, “তোমার সামনে কে বল করছে, তা নিয়ে ভাববে না।”’

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট

শেয়ার করুন: