শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার
নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার

নারী বিশ্বকাপ বাছাইপর্বে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষনা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদুর রহমান মুকুল ও শাথিরা জাকির জেসি।

আগামী ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে সেরা দুটি দল ২০২৫ সালের নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।

এই বাছাইপর্বে ১০ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের হয়ে আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও শাথিরা জাকির জেসি। স্বাগতিক পাকিস্তানের হয়ে আম্পায়ার প্যানেলে থাকবেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ।

এ ছাড়া জিম্বাবুয়ের সারাহ ডাম্বানেভানা, অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, দক্ষিণ আফ্রিকার বেবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, শ্রীলঙ্কার দেদুনু দে সিলভা ও নিউজিল্যান্ডের শন হেইগ থাকছেন আম্পায়ার হিসেবে।

ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাকিস্তানের আলি নাকভি, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিৎস ও নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: