শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে আজ (১মার্চ )মুখোমুখি টুর্নামেন্টের দুই সেরা ছক্কাবাজ দল- ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত ‘উইনার-টেকস-অল’ জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়।

সূচি আগেই জানা ছিল; কিন্তু এমন উচ্চ-ঝুঁকির সমীকরণ অনেকেরই প্রত্যাশায় ছিল না। নিজেদের মাটিতে ভারত ছিটকে যেতে পারে- এই সম্ভাবনাও যেমন চমক, তেমনি জিতলে ওয়েস্ট ইন্ডিজের সেমিতে ওঠাও বিস্ময়।

ধারণা এখনো ভারতের পক্ষেই- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র হোঁচট সামলে তারা সেমিতে উঠবে। তবে টি-টোয়েন্টির প্রাণই অনিশ্চয়তা। দুই দলের পথচলায় মিলও আছে- দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার, জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে তাদের স্কোরও ছিল প্রায় কাছাকাছি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হওয়া ভারতের দাপুটে যাত্রায় ওয়েস্ট ইন্ডিজই একমাত্র দল, যাদের মুখোমুখি তারা হয়নি। বরং ২০২৩ সালের আগস্টে সিরিজে ভারতের বিপক্ষে শেষ জয়টিও ইন্ডিজের।

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের চেয়ে মাত্র তিনটি কম, ৬৩ ছক্কা মেরেছে ভারত। তবে বল হাতে পার্থক্য স্পষ্ট- ভারতের বোলাররা ম্যাচ-উইনার, গতি ও রহস্য দুই-ই আছে। ভুলের জায়গা রাখে। ইন্ডিজের বোলিং ইউনিট তুলনামূলক রক্ষণাত্মক; ভারতকে হারাতে হলে তাদের পক্ষে সবকিছু ঠিকঠাক যেতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ফিফটি পেলেও তা ছিল অভিষেক শর্মার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয়- সবচেয়ে ধীর অর্ধশতক। প্রথম চার ম্যাচে করেছিলেন মাত্র ১৫ রান। অফস্পিনের বিপক্ষে ১৭ বলে ১৩ রান- এই ধীরতা আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে একমাত্র স্পিনার যিনি স্বাভাবিক ডেলিভারি বাঁ-হাতি ব্যাটারের বাইরে নিয়ে যান, তিনি রস্টোন চেজ। ভারতের সম্ভাব্য সেরা আটে পাঁচজনই বাঁহাতি- চেজের ভূমিকা তাই বড়।

জিম্বাবুয়ে ম্যাচের পর বাবাকে হারান রিঙ্কু সিং। তিনি ওই ম্যাচ খেলেননি; বাঁহাতি ভিড় ভাঙতে একাদশে আসেন সাঞ্জু স্যামসন। রিঙ্কু শনিবার রাতে দলে যোগ দিতে পারেন, তবে আজ খেলার সম্ভাবনা কম।

সম্ভাব্য একাদশ

ভারত: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেলেও এখন ফিট- পরিবর্তনের ইঙ্গিত নেই।

ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রস্টোন চেজ, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মোতি, শামার জোসেফ।

ভোরের আকাশ/আ.র

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেয়ার করুন: