শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেমিফাইনালে সতর্ক আর্জেন্টিনা, প্রস্তুতিতেই জোর দিচ্ছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, ম্যাচে দলের পাশে ছিল ভাগ্যের সহায়তাও।

শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধ কিংবা দিয়েগো ম্যারাডোনার ইতিহাসের কারণে দুই দলের লড়াই ঘিরে বাড়তি আবেগ থাকলেও স্কালোনির কাছে এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।

সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড নাকি নরওয়ে হবে—এ নিয়ে আগে থেকে ভাবেননি বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। তার মতে, প্রতিপক্ষ যেই হোক, মাঠের পারফরম্যান্সই মূল বিষয়।

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে ইংল্যান্ডবিরোধী গান গেয়েছিলেন লিওনেল মেসি ও সতীর্থরা। সমর্থকরাও যুক্তরাষ্ট্র ও বুয়েনস আইরেসের রাস্তায় ইংল্যান্ডবিরোধী স্লোগান দেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পরই শুরু হয়েছে ইংল্যান্ড ম্যাচের উত্তেজনা। অতিরিক্ত সময়ে সুইসদের হারানোর পর আর্জেন্টাইন খেলোয়াড়রা গ্যালারির সমর্থকদের সঙ্গে উদযাপনে মাতেন। এ সময় তাদের মুখে শোনা যায় পরিচিত স্লোগান—“কো এল কে নো সালতা, এস উন ইংলেস” (যে লাফাবে না, সে একজন ইংরেজ)।

তবে মাঠের বাইরের উত্তেজনাকে গুরুত্ব দিতে চান না স্কালোনি। ইংল্যান্ড ম্যাচ নিয়ে তিনি বলেন, “প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে, সেটি খুব গুরুত্বপূর্ণ নয়। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। এর বাইরে বেশি কিছু খোঁজার প্রয়োজন নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হবো, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো নিজেদের শক্তি ফিরে পাওয়া। খেলোয়াড়দের এনার্জি ফিরিয়ে আনা এবং ভালোভাবে রিকভারি করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। হ্যারি কেইনদের সামনে এখন লিওনেল মেসিদের চ্যালেঞ্জ।

নকআউট পর্বের টানা তিন ম্যাচে শারীরিক ও মানসিক চাপ সামলে ওঠাই এখন আর্জেন্টিনার প্রধান কাজ বলে মনে করছেন স্কালোনি। একই সঙ্গে সেমিফাইনালের আগে নিজেদের উন্নতির জায়গাগুলো নিয়েও সতর্ক তিনি।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের হিদার নাইট

আর্জেন্টাইন কোচ বলেন, “আমাদের বাস্তববাদী হতে হবে। উন্নতির অনেক জায়গা রয়েছে। তবে জয় পাওয়ার পর এসব বিষয় বিশ্লেষণ করাটা সবসময়ই ভালো।”

বিশ্বকাপের শেষ চারে টানা আরেকবার জায়গা করে নেওয়াকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন স্কালোনি। তিনি বলেন, “আমরা আরও ভালো খেলতে পারতাম, কিন্তু এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। আবারও সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে ইতিহাস।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: