শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লিটনের ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের
লিটনের ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। লিটন দাসের ঝড়ো ব্যাটিং এবং তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে জয়টা এল বেশ সহজেই।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৪ উইকেট। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ওদা’উদ এবং ভিক্রমজিৎ সিংকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন বাংলাদেশ। এছাড়া মোস্তাফিজুর রহমান ১/১৯ এবং সাইফ হাসান ২/১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জয়ের জন্য ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১৫ রান করে আউট হলেও লিটন দাস ও তানজিদ হাসানের জুটি দলকে চাপমুক্ত করে। ২৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তানজিদ যোগ করেন ২৪ রান।

শেষ দিকে সাইফ হাসান ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ দ্রুত শেষ করে দেন। তার দুটি দারুণ ছক্কা জয় নিশ্চিত করে।

নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান ডুট (১/৩০) ও টিম প্রিঙ্গল (১/১৬) দুটি উইকেট নেন।

বাংলাদেশ ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে জয় পায়। লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটিংই ছিল ম্যাচের মূল চালিকা শক্তি।

এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ম্যাচে টাইগারদের লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করা।

ভোরের আকাশ//হ.র

লিটন দাসবাংলাদেশ ক্রিকেট দল

শেয়ার করুন: