শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার, ম্যাচ শেষে হাতাহাতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে  শনিবার (১১ এপ্রিল) মুখোমুখি লড়াইয়ে আলবিসেলেস্তে যুবাদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।

এর মধ্য দিয়ে ব্রাজিল আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট কেটেছে। বিপরীতে, প্রথম সুযোগ হাতছাড়া করল আর্জেন্টিনা। তবে এই হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরে অবস্থান করছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ম্যাচটি হবে আগামীকাল (রোববার) রাত ২টায়।

ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ায় ফুটবলাররা। একপর্যায়ে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। যে কারণে বলিভিয়ার বিপক্ষে আলবিলেস্তেদের পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না। 

আর্জেন্টিনাকে হারানোর পথে ব্রাজিলের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল করেছেন। চলমান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা বি গ্রুপের সবার উপরে অবস্থান করছে। রোববার আর্জেন্টিনার সঙ্গে বলিভিয়া ও অপর ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।

উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও সরাসরি জায়গা নিশ্চিত করবে বিশ্বকাপে। বাকি তিনটি টিকিট নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে প্লে-অফের মাধ্যমে।

ভোরেরআকাশ/সু.পা

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার

শেয়ার করুন: