শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর ঘণ্টা কয়েক আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির জন্য বিষয়টা দাঁড়িয়েছে এমন– এলাম, গোল করলাম এবং বড় জয় নিশ্চিত করলাম। আলবিসেলেস্তেরাও কাতার বিশ্বকাপের পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আইসল্যান্ডের মুখোমুখি হয়ে ৩-০ ব্যবধানে জিতল।

যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়াম আজ (বুধবার) সকালে মাঠে নেমে লিওনেল স্কালোনির দল সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে। ৬৩ শতাংশ পজেশন আর ১৫টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে আইসল্যান্ডের ৬ শটের স্রেফ একটি লক্ষ্যে ছিল। পেনাল্টিতে মেসির গোল ছাড়া আর্জেন্টিনার হয়ে স্কোরশিটে নাম তোলেন ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা।

ইন্টার মায়ামি থেকে চোট নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া মেসিকে বিশ্বকাপের শুরু থেকে পাওয়া নিয়ে প্রথমে অনিশ্চয়তা ছিল। যা তিনি দ্রুতই কাটিয়েছেন। তবে মাঠে নামার সময়টা নিশ্চিত করে বলতে পারছিলেন না স্কালোনিও। আজ বদলি নামেন ৬৯ মিনিটে। পিচে আসার খানিক বাদেই রক্ষণচেরা পাস বাড়ান মেসি, যা ধরে লাউতারো মার্টিনেজ গোলের দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু চিপ করার আগমুহূর্তে আইল্যান্ড গোলরক্ষক ফাউল করেন তাকে। পেনাল্টির স্পট কিকে ভুল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দুই মিনিটের ব্যবধানেই মেসি স্পটলাইটে।

এর আগে খেলার শুরুতে আইসল্যান্ড ভালো সুযোগ তৈরি করলেও সেটিকে গোলে পরিণত করতে পারেনি। তবে নিয়ন্ত্রণটা আর্জেন্টিনার হাতে ছিল। দলগত অবদানেই বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিটরা লিড নেয় ৮ মিনিটে। হোসে ম্যানুয়েল লোপেজ ফাউলের শিকার হলে, বক্সের সামনে থেকে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক ফাকুন্দো মেদিনা পান। তার ক্রস কয়েকজন ঘুরে বার্কোর সামনে এলে, জটলার মাঝ দিয়ে তিনি জোরালো শটে সেটি জালে জড়ান। জাতীয় দলে এটি তার দ্বিতীয় গোল।

আরও পড়ুন

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বিরতির আগপর্যন্ত আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যায়। আইসল্যান্ড কিছু পাল্টা আক্রমণ করলেও, সেসব ঠিক কার্যকরী ছিল না। স্কালোনির শিষ্যরা একই ধারায় আধিপত্য দেখায় দ্বিতীয়ার্ধেও। যদিও লাউতারো মার্টিনেজ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি মাঠে নামেন জিউলিয়ানো সিমিউনের বদলি হিসেবে। পেনাল্টিতে গোল করে এর পরের সময়টাকে পরিণত করেন একান্ত নিজের মুহূর্তে।

৮৬ মিনিটে দলের তৃতীয় গোল ও আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন আলমাদা। মেসির বাড়ানো পাস ধরে ডি-বক্সে বাড়ান রদ্রিগো ডি পল, এরপর আলমাদা আলতো ছোঁয়ায় কার্যকর ফিনিশিং দেন। ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আর্জেন্টিনা নিশ্চিত করল ৩-০ ব্যবধানে জয়।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: