শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সে লড়াইয়ে অংশ নেননি সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি অভিযোগ করেছিলেন, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ রয়েছে। এ কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার সিদ্ধান্তের পর ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

সম্প্রতি এক পডকাস্টে তামিম আবারও জানান, ভবিষ্যতে বিসিবির সভাপতি হওয়ার আগ্রহ তার এখনও আছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সেই সিদ্ধান্ত বদলে এক ম্যাচের জন্য দলে ফিরেছিলেন তিনি। তবে পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। বর্তমানে তিনি ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন।

সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’

ভোরের আকাশ/এনএস

বিসিবি নির্বাচনতামিম ইকবাল

শেয়ার করুন: