রিয়ালের জার্সিতে ইতিহাস গড়লেন দিওমান্দে

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম গোল করেই ক্লাবের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন আইভরি কোস্টের তরুণ তারকা ইয়ান দিওমান্দে। লা লিগার অষ্টম রাউন্ডে শনিবার সন্ধ্যায় তাঁর করা একমাত্র গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচে ১০ জনের দল নিয়েও জয় তুলে নেয় রয়্যাল ক্লাবটি।
লস ব্লাঙ্কোসের হয়ে দিওমান্দের প্রথম গোলটি আসে ম্যাচের ৬২তম মিনিটে। এই গোলের মধ্য দিয়ে মাত্র ২০ বছর বয়স হওয়ার আগেই রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে গোল করা বিদেশি খেলোয়াড়দের বিশেষ তালিকায় জায়গা করে নেন তিনি।
পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’ তাদের এক্স পোস্টে জানিয়েছে, আগামী নভেম্বরে ২০ বছরে পা রাখতে যাওয়া দিওমান্দে রিয়ালের হয়ে লা লিগায় ২০ বছরের আগে গোল করা বিদেশি খেলোয়াড়দের তালিকায় ১১তম সদস্য।
এই তালিকায় রয়েছেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন, ফ্রান্সের রাফায়েল ভারানে ও এদুয়ার্দো কামাভিঙ্গা, মরক্কোর আশরাফ হাকিমি, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও রদ্রিগো, উরুগুয়ের আলভারো রদ্রিগেজ এবং তুরস্কের আর্দা গুলার।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেন দিওমান্দে। তরুণ এই তারকাকে জার্মানির আরবি লাইপজিগ থেকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। রিয়ালের জার্সিতে প্রথম গোলের মাধ্যমে নিজের সম্ভাবনার জানান দিলেন এই আইভরিয়ান ফরোয়ার্ড।
ভোরের আকাশ/সু.পা