শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ভারতে বাংলাদেশ দল খেলতে যায়নি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ভারতে বাংলাদেশ দল খেলতে যায়নি
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ভারতে বাংলাদেশ দল খেলতে যায়নি

আসন্ন ২০২৬ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর অংশ নিচ্ছে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক ঘোষণায় জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে শুরু থেকেই ভারতে দল পাঠাতে অপারগতার কথা জানায়। একই সঙ্গে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য একাধিকবার আবেদন করেছিল বোর্ড।

আইসিসি একাধিকবার আলোচনা করেছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করেছে এবং জানিয়েছে যে, ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বাস্তব বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই সূচি পরিবর্তন করা সম্ভব নয় বলে তারা অটল থেকেছে।

এই টানাপোড়েন চলেছে প্রায় ২১ দিন। বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে অটল ছিল। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার মনে করেছে, ক্রিকেটার, সাংবাদিক, দর্শক ও অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়—এই চার মন্ত্রণালয়ের আলোচনার পর মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে, এই ঝুঁকি নেওয়া যাবে না।

বিসিবির পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেছেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ট্যাকটিকাল লোকজন যাবে, তাঁদের নিরাপত্তা ইস্যু ও সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।’

আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে বলা হয় যে, তারা সূচি মেনে খেলবে কি না। কোনো নিশ্চয়তা না পাওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে (টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অ-যোগ্য দল) অন্তর্ভুক্ত করে। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো দলকে এভাবে বাদ দেওয়া হলো।

বাংলাদেশের ম্যাচগুলো (কলকাতা ও মুম্বাইয়ে) এখন স্কটল্যান্ড খেলবে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৮ মার্চ।

 

ভোরের আকাশ/এনএস
 

টি-টোয়েন্টি বিশ্বকাপবিসিবি

শেয়ার করুন: