শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে এশিয়া কাপ। সবার নজর যখন ভারত-পাকিস্তান ম্যাচের দিকে ঠিক তখনই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ বাতিলের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, উর্বশী জৈনের নেতৃত্বে আইন বিভাগের চার শিক্ষার্থী এই পিটিশন করেন। পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর খুব অল্প সময়ের মধ্যে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। এর ফলে, জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।

সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করে পিটিশনে বলা হয়, ‘সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।’ ভবিষ্যতে এমন সব বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকরের অনুরোধ করেছেন পিটিশনকারীরা।

ম্যাচ বাতিলের আবেদন নিয়ে শুক্রবার শুনানির জন্য রাখা হলে বিচারক মহেশ্বরি বলেন, ‘এত তাড়াহুড়ো কিসের? এটি কেবলই একটি ম্যাচ, ঠিকভাবে হতে দিন।’ আবেদনকারীরা রোববার ভারত-পাকিস্তানের ম্যাচের আগে রায় চাইলে বিচারক জানান, ‘রোববার ম্যাচ হবে? তা নিয়ে আমরা কী করতে পারি? সেটা হতে দিন। ম্যাচ চালু রাখা উচিত।’

উল্লেখ্য, ভারতের সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) অনুসারে আদালতের দ্বারস্থ হতে পারেন।

ভোরের আকাশ/মো.আ.

বাতিল আবেদনএশিয়া কাপভারতপাকিস্তানক্রিকেট

শেয়ার করুন: