শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান হারলে তারা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে : ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বৈশ্বিক ইভেন্ট এলেই পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যমে প্রতিপক্ষ দলকে নিয়ে ব্যঙ্গ করার প্রবণতা নতুন কিছু নয়। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচ থাকলে দুই দেশের মিডিয়ায় একে অন্যকে নিয়ে ট্রল করা বেড়ে যায় বহুগুণে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্যঙ্গ করে একটি বিজ্ঞাপন প্রচার করেছিল ভারতীয় গণমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হারের পর সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। তারপর ভারতকে লক্ষ করে পাকিস্তানি মিডিয়াতেও ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল সম্ভাবনায় পাকিস্তান বড় ধাক্কা খেলে মিডিয়া ট্রল ইস্যুতে কথা বলেছেন ইরফান পাঠান। ভারতের সাবেক অলরাউন্ডারের দাবি, পাকিস্তানি মিডিয়া তাদের খেলোয়াড়দেরই বিশাল চাপের মধ্যে রাখে। সেই মিডিয়াগুলো আবার ভারতীয় দল হারের পর তাদেরকে নিয়ে উপহাস করে। কিন্তু পাকিস্তান হেরে গেলে নীরব হয়ে যায়।

ইরফান এক্স-এ লিখেছেন, ‘এই পাকিস্তানি দল ভালোভাবে চাপ সামলাতে পারে না। পাকিস্তানের ভোগান্তির সঙ্গে তাদের মিডিয়ার ট্রলও সম্পর্কিত। তারা আসলে তাদের দলকে সমর্থন দেয় না। তারা লাগাতার তাদেরকে বিশাল চাপে রাখে। এটা তাদের জন্য ‘রিচ’ বানানোর বিষয়।’

পাঠান আরও যোগ করেন, ‘ভারত হেরে গেলে (যেটা বিরল) তারা সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ভাসিয়ে ফেলে। কিন্তু তাদের নিজেদের দল হেরে গেলে তারা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে। কিন্তু তারা আমাদের সঙ্গে না খেললে আমরা এসব নিয়ে ভাবিই না। আমরা শুধু নির্দিষ্ট খেলা নিয়ে কাজ করি।’

সুপার এইটে পাকিস্তান ও ভারত উভয় দলই বিপর্যয়কর পরিস্থিতিতে আছে। পাকিস্তান তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে খাদের কিনারায়। আর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তাদের সেমিফাইনাল স্বপ্ন মলিন হতে বসেছে।

ভোরের আকাশ/আ.র

ইরফান পাঠান

শেয়ার করুন: