শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল সেনেগাল। টানা দুই হারের পর পাওয়া এই জয়ে, ৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে তৃতীয় হয়েছে সাদিও মানের দেশ। তৃতীয় সেরা আট দলের একটি হয়ে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে আছে আফ্রিকার দলটির।

গ্রুপ পর্ব পেরোনোর আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের প্রয়োজন ছিল। ম্যাচে চতুর্থ মিনিটে ইদ্রিসা গানার শট এক জনের গায়ে লেগে কর্নার হয়। সেই কর্নারে হাবিব দিয়ারার হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে এগিয়ে যায় সেনেগাল।

১৩তম মিনিটে সাদিও মানেকে পেছন থেকে টেনে ধরেন রেবিন সুলাকা। শুরুতে হলুদ কার্ড দিলেও, পরে ভিএআর দেখে, ফাউলের গুরুত্ব বিবেচনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। এতে দশ জনের দলে পরিণত হয় ইরাক।

১৯তম মিনিটে সতীর্থের লং পাস দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন আলি আল হামাদি। কিন্তু তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন আব্দুল্লাইয়ে সেক। সেনেগালের এই ডিফেন্ডারকে রেফারি দেখান হলুদ কার্ড দেখান। ডাগআউটে অবশ্য ইরাককে এই সিদ্ধান্তে খুব একটা খুশি হতে দেখা যায়নি।

আরও পড়ুন

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

দ্বিতীয়ার্ধে ইরাকের ওপর দিয়ে মাত্র তিন মিনিটের ঝড় বইয়ে দেয় সেনেগাল। ৫৪তম মিনিটে ইসমাইলা সারে লক্ষ্যভেদ করেন। ৫৯তম মিনিটে পেপে বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান আরও বাড়ান। ৭১তম মিনিটে সতীর্থের হেড পাসে, বক্সের ভেতরে ঢুকেই পেপের বাম পায়ের জোরাল ভলি চোখের পলকে জালে জড়ায়। তাতে ইরাকের হার স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

তৃতীয় সেরা দলের একটি হতে, বড় ব্যবধানের জয়ের প্রয়োজনে ইরাকের রক্ষণে চাপ দিতে থাকে সেনেগাল। ৮২তম মিনিটে লিমান এনদিয়ে স্কোরলাইন ৫-০ করেন। তাতে দলটির গোল ব্যবধান -৩ থেকে এখন +২। গ্রুপে তৃতীয় হওয়া সেরা আট দলের তালিকায় তারা এ মুহূর্তে আছে পঞ্চম স্থানে। গ্রুপের সবগুলো ম্যাচ শেষ হলেই জানা যাবে, সেরা বত্রিশে সেনেগাল উঠছে কি না।

ভোরের আকাশ/ইউএম

বিশ্বকাপ ২০২৬

শেয়ার করুন: