শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

সিলেটে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ ম্যাচ
সিলেটে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ ম্যাচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উড়ন্ত সূচনায় ব্যাটিং শুরু করেও শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হলো বাংলাদেশকে। দু’দফা বিঘ্নের পর স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। অধিনায়ক লিটন দাস খেলেন ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। ইনিংস ওপেনিংয়ে লিটনের সঙ্গী সাইফ হাসান ৮ বলে ১২ রান করে আউট হলেও লিটন দাপট ধরে রাখেন। ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে নিয়ে তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির রেকর্ড গড়েন।

তবে বৃষ্টির কারণে স্লো হয়ে যাওয়া উইকেটে অন্যরা সুবিধা করতে পারেননি। তাওহিদ হৃদয় ৯, শামিম হোসেন ২১ রান করেন। শেষদিকে নুরুল হাসান সোহান (১১ বলে ২২*) ও জাকের আলি (১৩ বলে ২০*) দ্রুত রান তুলে লড়াইযোগ্য স্কোর দাঁড় করান।

ম্যাচে প্রথম বৃষ্টি নামে পঞ্চম ওভারে, তখন প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর আবার ১৯তম ওভারে বৃষ্টি নামলে খেলা আর শুরু করা যায়নি। পরিকল্পনা ছিল নেদারল্যান্ডসকে ৫ ওভারের লক্ষ্য তাড়া করানো, তবে প্রবল বর্ষণে সেটিও সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন। ফলে সিলেটে শেষ ম্যাচে কোনো ফলাফল না এলেও বাংলাদেশ সিরিজ শেষ করেছে ২-০ ব্যবধানে জয় নিয়েই।

ভোরের আকাশ//হ.র

টাইগার ক্রিকেটারবাংলাদেশ ক্রিকেট

শেয়ার করুন: