শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

না ফেরার দেশে জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ওয়েস্ট জার্মানির হয়ে ১৯৯০ সালে বিশ্বকাপ জিতেছিলেন ফ্রাংক মিল। এরপর ১৯৯৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতিটানেন তিনি। এবার পাড়ি জমালেন না ফেরার দেশে। মৃত্যুকালে মিলের বয়স ছিল ৬৭ বছর।

মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতি মিলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ ও রুট-ওয়েইস এসেন। 

এসেন তাদের বিবৃতিতে মিলকে ‘জার্মানির ফুটবলের দূত’ এবং ‘একজন কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেছে। গত মে মাসে গুরুতর হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

জার্মানির হয়ে সবমিলিয়ে ১৭ ম্যাচ খেলেছেন মিল। তবে কোনো গোল করতে পারেননি। বিশ্বকাপ ছাড়াও পশ্চিম জার্মানির হয়ে সিউলে হওয়া ১৯৮৮ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলও জেতেন তিনি।

এসেন ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মিল বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও ডর্টমুন্ডের হয়েও খেলেছেন। ১৯৯৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছেন ফরচুনার হয়ে। সব মিলিয়ে ৫০৬ ম্যাচ খেলে ২০১ গোল করেছেন তিনি। ডর্টমুন্ডের হয়ে জিতেছেন জার্মান কাপ।

১৯৯০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের দ্বিতীয় ফুটবলার হিসেবে পরপারে পাড়ি জমিয়েছেন মিল। তার আগে গত বছরের ২০ ফেব্রুয়ারি মারা যান মিডফিল্ডার আন্দ্রেস ব্রেহেম। পেনাল্টিতে গোল করেই আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে দিয়েছিলেন ব্রেহেম।

ভোরের আকাশ/জাআ

জার্মানিবিশ্বকাপজয়ী

শেয়ার করুন: