শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিফা বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ বেশিদিন আর বাকি নেই। এই আসরকে ঘিরে প্রতিনিয়তই নানা খবর প্রকাশিত হচ্ছে, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়াচ্ছে আগ্রহ ও উত্তেজনা। এরই মধ্যে অর্থনৈতিক মন্দার মধ্যেও বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

অর্থ পুরস্কার বাড়ানোর বিষয়ে বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। আগামীকাল ভ্যানকুভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা কাউন্সিলের বৈঠক। জানা গেছে, সেখানে এই পরিকল্পনার অনুমোদন পাওয়া যেতে পারে।

ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে বলেন, “২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের আর্থিক অনুদান এবং ২১১ সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের উন্নয়ন তহবিল বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।”

ফিফা আসন্ন চার বছরের চক্রে ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে, যার মধ্যে বড় অংশ আসবে বিশ্বকাপ থেকেই। শুধু বিশ্বকাপ থেকেই প্রায় ৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা) আয়ের আশা করা হচ্ছে। ফিফা জানায়, ‘ফিফা ফরওয়ার্ড’ প্রোগ্রামের মাধ্যমে তারা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে।

গত বছরের ডিসেম্বরে ফিফা ৭২৭ মিলিয়ন ডলারের (প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকা) রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, ৪৮টি দলের প্রতিটি অন্তত ১ কোটি ৫ লাখ ডলার করে পাবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার পর্যন্ত।

ধাপে ধাপে পুরস্কারের অর্থও বাড়বে—শেষ ৩২-এ উঠলে অতিরিক্ত ২০ লাখ ডলার, শেষ ১৬-এ ৪০ লাখ ডলার এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছালে আরও ৮০ লাখ ডলার যোগ হবে।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে কিছু ইউরোপীয় দল বাড়তি ব্যয়ের কারণে আর্থিক চাপে পড়তে পারে। কাতার বিশ্বকাপের তুলনায় এবার ব্যয় অনেক বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে ফিফা প্রাইজমানি বাড়ানোর দিকেই অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানা যাবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহর, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে, যেখানে নতুন ফরম্যাটে আরও বড় প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে দলগুলোকে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: