শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিপিএল না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্রিকেট: তাওহীদ হৃদয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে না—এমন গুঞ্জন গত কয়েক দিন ধরে ক্রিকেটাঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ‘জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না।’ এরপর থেকেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে বিপিএল নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়। তার মতে, বিপিএল না হলে দেশের ক্রিকেটারদের জন্য বড় ধরনের ক্ষতি হবে।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন হৃদয়। মঙ্গলবার ৮ বলে ৩১ রানের ঝড়ো ক্যামিও ইনিংস খেলার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিপিএলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

আরও পড়ুন

ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

হৃদয় বলেন, ‘বিপিএল না হলে অবশ্যই অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা মূলত বিপিএলই খেলেন। তাদের জন্য এটি বড় ধাক্কা। একই সঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে, বারবার বিতর্ক তৈরি হয়, তাহলে বিসিবিরও যুক্তি আছে। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি চাইব, বিপিএল অবশ্যই হোক।’

তিনি আরও বলেন, ‘অনেক ক্রিকেটার বিপিএল থেকেই উঠে আসেন। যদি এক বছর টুর্নামেন্ট না হয়, তাহলে অনেকেই নিজেদের প্রমাণ করার সুযোগ হারাবেন। এটি দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আমি চাইব, বিপিএল আয়োজন হোক। যদিও আমার চাওয়ায় হয়তো খুব বেশি কিছু যায়-আসে না।’

ভোরের আকাশ/সু.পা

বিপিএল, তাওহীদ হৃদয়

শেয়ার করুন: