শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রাম করতে হয়েছে স্বাগতিকদের। তবে শেষ দিকে শেখ মেহেদী হাসানের প্রতিরোধে কিছুটা সম্মানজনক পুঁজি টিম টাইগার।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। চোটের কারণে এদিন একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন তাওহিদ হৃদয়।

ইনিংসের শুরুতে তানজিদ হাসান ও সাইফ হাসান ভালো সূচনা এনে দেন। ওপেনিং জুটিতে ২৬ রান যোগ হয়। ৯ বলে ১০ রান করে আউট হন তানজিদ, আর এক ওভার পর ১৪ বলে ২০ রান করে ফিরে যান সাইফ। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৫২ রান তোলে বাংলাদেশ।

আরও পড়ুন

ভোজিনহার মায়ের ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রের সহযোগীতার আশ্বাস

তবে এরপরই ধস নামে টাইগার ইনিংসে। মিডল অর্ডারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৮ রান, সৌম্য সরকার ১৮ বলে ১৭ রান, পারভেজ হোসেন ইমন ১২ বলে ১০ রান এবং অভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন ১০ বলে ১০ রান করেন। শামীম হোসেন পাটোয়ারী ৪ বলে মাত্র ১ রান করে ব্যর্থ হন।

শেষ দিকে একাই লড়াই করেন শেখ মেহেদী হাসান। ২২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে দলের স্কোর ১৩০ পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান আউট হলে ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে দারুণ বোলিং করেন জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পা নেন ৩টি করে উইকেট।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: