শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা
চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

আগামী এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) রাতে ঘোষিত এই দলে বেশ কিছু চমক রয়েছে।

তিন বছর পর জাতীয় দলে ফিরলেন নুরুল হাসান সোহান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম ডাক পেলেন তিনি। একই সঙ্গে দুই বছর পর ফিরেছেন সাইফ হাসান। জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে বাদ পড়েছেন নাঈম শেখ। নেদারল্যান্ডস সিরিজে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। তার সঙ্গে স্ট্যান্ডবাইয়ে আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচ হবে—এর মধ্যে ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজরা। সবগুলো গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

বাংলাদেশের স্কোয়াড (এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ):
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশ দল

শেয়ার করুন: