শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হালান্ডের জোড়া গোলে বড় জয়ে মৌসুম শুরু ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সপ্তম লিগ শিরোপার খোঁজে জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড। ৩৪ মিনিটে প্রথম গোল পেয়ে যান তিনি। অবশ্য শুরুতে নিয়ন্ত্রণ নিতে মূল অবদান নিউ সাইনিং রেইন্ডার্সের। প্রিমিয়ার লিগ অভিষেকে আলো ছড়িয়েছেন তিনি। প্রথম গোলটির জন্য ফ্লিক করে বক্সে বল দিয়েছিলেন। তারপর রিকো লুইসের পাসে ফাঁকা জালে বল পাঠান হল্যান্ড। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন রেইন্ডার্স। আন্দ্রে গোমেস অস্কার ববের কাছে বলের নিয়ন্ত্রণ হারালে সাবেক এসি মিলান মিডফিল্ডার রেইন্ডার্স আর কোনও ভুল করেননি। লো স্ট্রাইকে কাঁপান জাল।

গত মৌসুমের হতাশা ঝেড়ে দাপট দেখিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তাদের কাছে পাত্তাই পায়নি। জোড়া গোলে সিটির বড় জয় নিশ্চিত করেছেন আর্লিং হালান্ড। তার সঙ্গে একবার করে স্কোরশিটে নাম তোলেন দুই অভিষিক্ত ফুটবলার টিজনি রেইন্ডার্স ও রায়ান চেরকি।

গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষ উলভের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে সিটি। তাদের অধীনে বলের পজেশন ছিল ৫৯ শতাংশ, এর পাশাপাশি সিটি ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। যার সবকটিতেই তারা সফল। বিপরীতে উলভারহ্যাম্পটনের ৯ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।

ধীরগতিতে শুরু হওয়া ম্যাচে প্রথম ‍সুযোগটি পায় সিটি, তবে ১৯ মিনিটে সেই সুযোগ হেডে লক্ষ্যে রাখতে পারলেন না হালান্ড। এরপর স্বাগতিকরা গোলও করে একটি, কিন্তু সেটি কাটা পড়ে অফসাইডে। ম্যাচের ডেডলক ভাঙে ৩৪ মিনিটে। তিন মিনিটের ব্যবধানে সিটি দ্বিগুণ লিড নেয়। রেইন্ডার্সের চমৎকার ফ্লিকের পর রিকো লুইস হয়ে বল পেয়ে জালে জড়ান হালান্ড। পরের বার আর সুযোগ হাতছাড়া করেননি রেইন্ডার্স। এই ডাচ মিডফিল্ডার সতীর্থের বাড়ানো বল ছুটে গিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল কাঁপান।

৬১তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন নরওয়েজিয়ান তারকা। এবারও বক্সে রেইন্ডার্সের পাস পেয়ে হালান্ড নিচু শটে সফল হয়েছেন। অবশ্য এর মিনিট দশেক পরই তাকে তুলে নেন গার্দিওলা। অভিষেক ম্যাচ খেলতে নেমে চেরকি সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ৮১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন। ২১ বছর বয়সী এই ফরাসি ফুটবলারও সফল হলেন নিচু শটে।

ভোরের আকাশ/তা.কা

ম্যানচেস্টার সিটিআর্লিং হালান্ডইংলিশ প্রিমিয়ার লিগ

শেয়ার করুন: