বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠছে আজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
বেলা তিনটায় মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী রয়্যালস।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ছয়টি ফ্রাঞ্চাইজি। প্রথম দিন সিলেটে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বেলা তিনটায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্য দিয়ে শুরু হবে আসর, আর রাত আটটায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
অন্য দুটি ফ্রাঞ্চাইজি হলো ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। এবারের আসরে অংশ নিচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা পর্বে। এর মধ্যে সিলেট ভেন্যুতেই অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। বিপিএলকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি, প্রেস বক্স, আউটফিল্ড এবং উইকেটের পরিচর্যার কাজ সম্পন্ন করা হয়েছে।
বিপিএল সিলেট পর্বের সময়সূচি-------
২৬ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (বিকেল ৩টা)
২৬ ডিসেম্বর -নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস (সন্ধ্যা ৭টা)
২৭ ডিসেম্বর -ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ১টা)
২৭ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
২৯ ডিসেম্বর -রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
২৯ ডিসেম্বর -রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
৩০ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
৩০ ডিসেম্বর -ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)
০১ জানুয়ারি -সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা)
০১ জানুয়ারি -রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)
০২ জানুয়ারি -ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা)
০২ জানুয়ারি -সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা)
ভোরের আকাশ/মো.আ.