শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামছেন রোনালদো
সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামছেন রোনালদো

আগামী ৪ জুন উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে শক্তিশালী জার্মানির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকছেন দলের অভিজ্ঞ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিটনেস নিয়ে গুঞ্জন থাকলেও, সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে তাকে নিয়েই ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ।

মার্টিনেজ বলেন, “ক্রিশ্চিয়ানোর ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। সে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমি আমাদের স্কোয়াড নিয়ে খুব সন্তুষ্ট। আমাদের দলে অনেক বিকল্প রয়েছে এবং চারজন খেলোয়াড় এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলবে, যা দারুণ ব্যাপার।”

সম্প্রতি ক্লাব আল নাসরের হয়ে শেষ তিনটি ম্যাচে মাঠে নামেননি রোনালদো। এ কারণে তার ইনজুরি নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও রোনালদোর বর্তমান চুক্তি আগামী ৩০ জুন শেষ হচ্ছে, এখনও নতুন কোনো চুক্তি করেননি তিনি। গুঞ্জন রয়েছে, তিনি হয়তো ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিতে পারেন।

এদিকে নেশনস লিগ জয়কে লক্ষ্য হিসেবে তুলে ধরে মার্টিনেজ বলেন, “আমরা ইউরোপের সেরা চার দলের একটি। স্বাভাবিকভাবেই আমরা শিরোপা জিততে চাই। একইসঙ্গে এই প্রতিযোগিতাকে আমরা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও দেখছি।”

এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এফসি পোর্তোর তরুণ স্ট্রাইকার রদ্রিগো মোরা। তাকে নিয়ে কোচ বলেন, “সে একজন বিশেষ প্রতিভা। আমি তাকে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলতে দেখেছি, এবং সেখানেই সে ইতিবাচক প্রভাব ফেলেছে।”

মার্টিনেজ আরও জানান, চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির পারফরম্যান্স তিনি উপভোগ করেছেন। ফরাসি ক্লাবটিতে থাকা চারজন পর্তুগিজ খেলোয়াড়— নুনো মেন্ডেস, ভিতিনহা, গনসালো রামোস ও হুয়াও নেভেস— স্কোয়াডে জায়গা পেয়েছেন। মার্টিনেজ বলেন, “পিএসজির খেলা দেখে আমি মুগ্ধ, বিশেষ করে পর্তুগিজ ফুটবলারদের উন্নতি দেখে।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: