শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলের বিদায়ে ক্ষুব্ধ রোমারিও, আনচেলত্তিকে বরখাস্তের দাবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিশ্বকাপ থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটির ফুটবল অঙ্গন। সাবেক ফুটবলারদের সমালোচনার ধারাবাহিকতায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। তার মতে, এই ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই প্রধান কোচ কার্লো আনচেলত্তির।

দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর লক্ষ্যেই দায়িত্ব দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ আনচেলত্তিকে। তবে তার অধীনে প্রত্যাশিত সাফল্য তো আসেইনি, বরং কয়েক দশকের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফল করেছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

নরওয়ের কাছে পরাজয়কে ‘ক্ষমার অযোগ্য লজ্জা’ আখ্যা দিয়ে রোমারিও বলেন, এই ব্যর্থতার মূল কারণ কোচের কৌশলগত সিদ্ধান্ত। তাই চুক্তির মেয়াদ বা আইনি জটিলতার কথা না ভেবে আনচেলত্তিকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের বক্তব্যে রোমারিও বলেন, “এই লজ্জাজনক বিদায়ের পর আনচেলত্তির আর এক মুহূর্তও ব্রাজিল দলের কোচ থাকার যোগ্যতা নেই। আমি হলে ওর চুক্তিপত্র ছিঁড়ে ফেলে বলতাম, পারলে আমার নামে মামলা করো।”

যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো আনচেলত্তির ওপর আস্থা রাখছে। সংস্থাটি ইতোমধ্যে নিশ্চিত করেছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইতালিয়ান এই কোচই ব্রাজিলের দায়িত্বে থাকবেন।

নরওয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করার সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তরুণ ফরোয়ার্ড এনড্রিক। বয়সের কারণে তাকে ছাড় দেওয়ার পক্ষেও নন রোমারিও।

নিজের ইউটিউব চ্যানেল ‘রোমারিও টিভি’তে তিনি বলেন, “অনেকে বলছে ও এখনো তরুণ। কিন্তু মাঠে নামলে বয়স নয়, পারফরম্যান্সই আসল। সুযোগ পেয়েছিল, গোল করতে হতো। ওর ওই মিস পুরোপুরি নিজের ভুল। আমি এনড্রিককে পছন্দ করি, ও আমাদের ভবিষ্যৎ। কিন্তু নরওয়ের বিপক্ষে ও খুবই বাজে খেলেছে।”

আরও পড়ুন

এমবাপের গোল বৈধতা নিয়ে হ্যান্ডবলের অভিযোগ মরক্কো কোচের

দলের অন্যতম তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। ম্যাচের প্রথমার্ধে ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করলেও রোমারিওর বিশ্বাস, দলের সবচেয়ে বড় তারকা হিসেবে সেই দায়িত্ব ভিনিসিয়ুসেরই নেওয়া উচিত ছিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, “শুনেছি ব্রুনো ভালো পেনাল্টি নেয়, তাই কোচ তাকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু মাঠে নেতৃত্ব দেখাতে হয়। ভিনিসিয়ুস এখন এই দলের সবচেয়ে বড় খেলোয়াড়। ওর উচিত ছিল নিজেই দায়িত্ব নেওয়া, শট করা এবং দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করা।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: